• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল আর উচ্ছেদ নিয়ে চলছে ভানুমতির খেইল। এ খেলা চলছে হরদম। এ খেলার শেষ কবে হবে জানতে চায় স্থানীয় জনগন।

ফুটপাত দখলের কারনে প্রতিনিয়তই রূপগঞ্জে ঘটছে দুর্ঘটনা। অকালেই প্রাণ হারাচ্ছে মানুষ। এ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও কিছুতেই কিছু হচ্ছে না। দখলদারদের খুঁটির জোর কোথায়, স্থানীয় প্রশাসনকেও তারা তোয়ক্কা করছে না। সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবার অদৃশ্য শক্তি বলয়ের মাধ্যমে বিকেলে বা সন্ধ্যায় বা রাতে তা ফের দখল করে নিচ্ছে দখলদাররা। রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়ায় ফুটপাত দুপুরে উচ্ছেদের পর সন্ধ্যায়ই দখল হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, দখল হলে ফের উচ্ছেদ করা হবে। জনগন বলছে, উচ্ছেদ আর দখল এ খেলা চলবে কতকাল?

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নের্তৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকার সড়কের দুপাশের ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেন। উচ্ছেদের ২ ঘণ্টা পর সন্ধ্যায় আবার ফুটপাত দখল হয়ে যায়।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘ভুলতা-গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করছিল। এর আগে আমাদের পক্ষ থেকে সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে মাইকিং করা হয়েছিল। ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সব স্থাপনা বোল্ডরেজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্বের সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গাউছিয়া এলাকার অবৈধ ফুটপাত ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ফুটপাতের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, প্রভাবশালীদের তদবিরে ফুটপাতে নিয়মিত চাঁদা তোলা হয়। এর ভাগ যায় বিভিন্ন মহলে। মাঝেমধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, ‘ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহতভাবে চলবে।’ ১ আগস্ট থেকে এক মাস পর্যন্ত এখানে একজন ম্যাজিস্ট্রেট ও পঞ্চাশ জনের টিম কাজ করবে। এখন থেকে আর কাউকে মহাসড়ক দখল করে ফুটপাত ও স্থাপনা করার6 সুযোগ দেওয়া হবে না। দুঃখের বিষয় ১ লা আগষ্ট সকালে কোনো ম্যাজিস্ট্রেট বা ভলান্টিয়ার কাউকেই রাস্তায় দেখা যায়নি।


এই বিভাগের সব খবর
April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031