• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

বিয়ে করলেন এ আর রহমানের সেই মেয়ে

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

বিয়ে করেছেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত তারকা এ আর রহমানের (আল্লাহ রাখা রহমান) মেয়ে খাতিজা রহমান। প্রেমিক রিয়াসদিন শেখ মোহাম্মদের সাধে ঘর বেঁধেছেন তিনি। রিয়াসদিন পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার।

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন এ আর রহমান।

গত জানুয়ারি মাসে রিয়াসদিনের সাথে আংটি বদল হয় খাতিজার। তখন প্রেমিকের সাথে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি দেন গায়িকা। এবার সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিয়ে সেরে নিলেন তারা।

এ আর রহমানের শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের সাজে সোফায় বসে আছেন বর-কনে। পেছনে রহমান, তার বড় মেয়ে রহিমা, স্ত্রী সায়রা বানু ও ছেলে আমিন। পাশে রয়েছে রহমানের মৃত মায়ের একটি ছবি।

ছবির ক্যাপশনে এ আর রহমান লিখলেন, ‘সর্বশক্তিমান যেন এই দম্পতিকে আশীর্বাদে রাখেন। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।’


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930