• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

পাকিস্তানে বাস যাত্রীদের পরিচয় যাচাই করে ২৩ জনকে হত্যা 

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাসে হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।  

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় এক বিবৃতিতে এই হামালার ঘটনা নিশ্চিত করেছে।তবে বিস্তারিত বিবরণ এখনও কেউ দিতে পারেনি।

বেলুচিস্তানের মুসাখাইল জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে সোমবার(২৫ আগস্ট) ভোরে ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে কিছু সশস্ত্র ব্যক্তি প্রথমে তাদের পরিচয় যাচাই করে। পরে তাদের গুলি করে। এতে অন্তত ২৩ জন নিহত হয়। খবর ডন

মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের জানান, হামলায় নিহতরা অধিকাংশ পাঞ্জাবের বাসিন্দা। হামলার সময় অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, লুচিস্তান সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করবে, সন্ত্রাসীরা এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি থেকে পালাতে পারবে না।  


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930