• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।  

গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলাও আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।  

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে চালানো হামলায় ৭১ জন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

একই তথ্য দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার গাজায় একের পর এক হামলা করেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় হতাহত অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুরাও তাদের কাছে পৌঁছাতে পারেননি।

রোববারসহ উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা এখন ৪০ হাজার ৪০৫ জন। আহত হয়েছেন আরও ৯৩ হাজার ৪৬৮ জন ফিলিস্তিনি।  

প্রসঙ্গত,  গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমানায় প্রবেশ করে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি এই হামলায় বাদ পড়েনি, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা।

এসব হামলা ও বোমা বর্ষণে হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930