• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়ার শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে বৃত্তি লাভ করেছে মোঃ মিথুউজ্জামান মাফি। সে ‘শেরপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ’ থেকে চতুর্থ শ্রেণিতে এই সাফল্য অর্জন করে।

শেরপুরের সিনিয়র সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আশা এর পুত্র মেধাবী শিক্ষার্থী মাফির এই সাফল্যে আনন্দিত তার পরিবার ও শিক্ষকমন্ডলী। ছেলের এই কৃতিত্বপূর্ণ অর্জনে মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করে সাংবাদিক আসাদুজ্জামান আশা বলেন, “আমার কলিজার টুকরা মাফি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে বৃত্তি লাভ করেছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।”

ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সারাজীবন সুস্থ রাখেন। সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেশ ও জাতির সেবা করতে পারে।”

পরিবারের পক্ষ থেকে মিথুউজ্জামান মাফির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন সে ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করতে পারে।


এই বিভাগের সব খবর
April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031