• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

দিল্লির মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২৬

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

ভারতের পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে শুক্রবার সন্ধ্যায় একটি তিনতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে।

এদিকে আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে ধীরে ধীরে আগুন ছড়াতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

কীভাবে আগুন লাগল, তা এখনো স্পষ্ট হয়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পাশাপাশি ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তাও দেখা হবে। তবে আপাতত সকলকে উদ্ধার করাই লক্ষ্য তাদের।

দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের ডেপুটি প্রধান সুনীল চৌধুরী জানান, যারা বিল্ডিংয়ের ভেতরে এখনো আটকে রয়েছেন, তাদের মধ্যে কয়েকজন ভয়ে প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দেয়। জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের এলাকার বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930