• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

আমরা সবাই মিলে ভালো থাকতে চাই: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫


নিজস্ব প্রতিবেদক :

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বাংলাদেশে একই গ্রামে পাশাপাশি পূজা ও নামাজের আয়োজন হয়। কখনো বিভেদ সৃষ্টি হয়নি। এই সম্প্রীতি ধরে রেখে আমাদের শান্তিতে বসবাস করতে হবে। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। উদ্বোধক ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার। সভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী আমাদের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়- একতাবদ্ধতা ও আত্মশক্তির জাগরণ। সাম্প্রদায়িক বিভেদ ভুলে একসঙ্গে কাজ করা এবং কর্তব্যে নিষ্ঠাবান থাকা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের সত্যিকারের ভক্তির প্রকাশ।

এসময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা ও সহমর্মিতা বাংলাদেশের সামাজিক সম্প্রীতির মূল ভিত্তি। জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা ও অন্যান্য কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই উপমহাদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করে আসছে। বাংলাদেশে একই গ্রামে পাশাপাশি পূজা ও নামাজের আয়োজন হয়, কখনো বিভেদ সৃষ্টি হয়নি। এই সম্প্রীতি ধরে রেখে আমাদের শান্তিতে বসবাস করতে হবে। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জন্মাষ্টমীর ধর্মীয় তাৎপর্য, হিন্দু ধর্মের ঐতিহ্য ও সমাজে শান্তি ও সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা হয়


এই বিভাগের সব খবর
April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031