• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লায়ন মনসুর আহমেদ মুন্না

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয়তাবাদি জিয়া সৈনিক দল এর সাধারন সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্না।

তিনি বলেন, এই ঈদ শুধু আনন্দ ও উৎসবের দিন নয়, বরং তা ত্যাগ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়।”কোরবানির মহান আদর্শ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত।
“ঈদুল আযহা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। এই দিনে ধনী-গরীব সকল মানুষ এক কাতারে দাঁড়ায় এবং পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার মাধ্যমে গড়ে ওঠে এক মানবিক সমাজ।”

লায়ন মনসুর আহমেদ মুন্না আরো বলেন,কোরবানির প্রকৃত মর্মার্থ হলো আত্মত্যাগ। ব্যক্তি ও সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো এই উৎসবের মূল শিক্ষা। আমরা যেন সেই শিক্ষা অন্তরে ধারণ করি ও বাস্তবে প্রতিফলিত করি—এটাই হোক আমাদের ঈদের অঙ্গীকার।”
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিই। তাহলেই ঈদের আনন্দ হবে পরিপূর্ণ।”

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জন্য নিরাপদ ও আনন্দময় ঈদের শুভকামনা জানান


এই বিভাগের সব খবর
April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031