• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই লটারির আয়োজন করা হয়।

উপজেলার ১৪টি পয়েন্টের জন্য ডিলার নিয়োগে মোট ৪৩ জন প্রার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয় এবং অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ১৪ জন ডিলার নির্বাচিত হন।

নিয়োগপ্রাপ্ত ডিলারদের তালিকায় রয়েছেন পাঁচুপুর ইউনিয়নের সাহেব গঞ্জ বাজার পয়েন্টে বাহাদুর, ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি হাট পয়েন্টে রণি মৃধা ও কাশিয়াবাড়ি স্লুইসগেট পয়েন্টে সাহাজান আলী খাঁন, বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গাল বাজার পয়েন্টে রবিউল ইসলাম, মনিয়ারী ইউনিয়নের নওদুলী বাজার পয়েন্টে শফিকুল সরদার ও পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান,

আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে তারিকুল ইসলাম ও সিংসাড়া বাজার পয়েন্টে ফারুক প্রামাণিক, কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে সালমান ও সামসুর, হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার পয়েন্টে রাসাদুজ্জামান ও সুমন এবং সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেল-স্টেশন পয়েন্টে আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, সুষ্ঠু ও স্বচ্ছতার মাধ্যমে ডিলার নির্বাচনের জন্য এই লটারির আয়োজন করা হয়েছে। নতুন ডিলাররা যেন তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন, সেই প্রত্যাশা করি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সহজ শর্তে ও সুলভ মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া।’ল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, আত্রাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত বিভিন্ন পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।


এই বিভাগের সব খবর
April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031