• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- হিরা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আত্রাইউপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন।

আব্দুল জলিল চকলেট তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের অন্যতম প্রাচীন ও শক্তিশালী ছাত্র সংগঠন। দলের ইতিহাস গৌরব ও সংগ্রামে ভরপুর। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তাসলিম উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবক দল তার প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জনগণের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক পারভেজ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক আব্দুল ওহাব, তুষার ও আলম, ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব আদর, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, শ্রমিক দলের সহ-সভাপতি মোতাহার হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের সব খবর
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031