• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যারি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। মাছের অভয়াশ্রম তৈরি করে আমরা দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে পারি, যা আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও মৎস্যচাষিদের সমন্বিত প্রচেষ্টাই এ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, পিআইও মো. আব্দুল মান্নান, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,

আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, ইউপি চেয়ারম্যানবৃন্দ খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন ও আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান,

আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, ইসলামী আন্দোলন আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, এসআই ওয়াবায়দুল, মৎস্যজীবী সুকচাঁদ ও সফল মৎস্যচাষি জলিল মণ্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষি মালা বকস্ মন্ডল, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল মন্ডলকে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930