• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- হিরা

নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে গণমিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা মূল গেইটের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন শোষণ ও অবিচারের বিরুদ্ধে জনগণের সংগ্রামের প্রতীক।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সর্বদা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে সংগ্রাম করে আসছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব। এবং জনগণের শান্তি প্রতিষ্ঠায় আমরানকাজ করে যাবো।

আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার নায়েব আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন

জামায়াতের আমীর মো. শাহিন আহমেদ এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ।
র‍্যালি ও সমাবেশে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন।


এই বিভাগের সব খবর
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031