• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নওগাঁর মান্দায় খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ্যাডঃ জিয়া মনোনীত

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার খোর্দ্দ বান্দাই খাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ্যাডঃ মোঃ জিয়াউর রহমান (জিয়া)।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী কর্তৃক তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ-সংশ্লিষ্ট সকলকে এবং

বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী,ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে এই দায়িত্ব পালনে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিদ্যালয়টিকে আধুনিক ও গুণগত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে
সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক বলেন৷ ইতিপূর্বেও তিনি বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি একজন অত্যন্ত শিক্ষা অনুরাগী এবং আমাদের বিদ্যালয়ের সভাপতি পদের জন্য উপযুক্ত ব্যক্তি।

তিনি আরও বলেন, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর সহায়তায় ও সভাপতি সাহেবের অভিজ্ঞতা ও দূরদর্শিতায় প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য মোঃ জিয়াউর রহমান ( জিয়া) রাজশাহী ও নওগাঁ জজ আদালতের একজন প্রতিষ্ঠিত আইনজীবী। এর আগেও তিনি এই বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930