• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- হিরা

পুকুরের পাড় কেটে দেওয়ায় ভেসে গেল সব মাছ

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

যশোর প্রতিনিধ :

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানি গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরের পাড় কেটে দেওয়ায় ভেসে গিছেয়া পুকুরের সব মাছ। এতে আনুমানিক ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুর মালিক।

লাউজানি মোহাজের পাড়ার মৃত মমিনুল হক এর পুত্র মোহাইমিনুল হক মিন্টু (৫৫) জানান, লাউজানি বিলের আগে তার ৫০শতক জলাকারের পুকুর আছে। এর মধ্যে ৩২ শতক জমি তিনি স্থানীয় মসজিদের নামে দান করে দিয়ে মসজিদ কতৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করছেন। পূর্ব শত্রুতার জের ধরে কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে বেলা ৩টার দিকে লাউজনি গ্রামের সিদ্দিক এর পুত্র আরমান হোসেন (২৬) জোরপূর্বক পুকুরের পাড় কেটে দেয়। এর ফলে পুকুর প্লাবিত হয়ে আনুমানিক ২লক্ষ টাকার মাছ বেরিয়ে গিয়েছে। এছাড়াও পাড় কাটার পরে ঐ জায়গা বন্ধ করে দিলে আরও অসুবিধা হবে বলে হুমকি দিয়েছে বলে তিনি জানান। এই ঘটনায় তিনি আতংকের মধ্যে আছেন। ইতিপূর্বেও মিন্টুর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়া, ৭বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ এবং ৩বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছিল দূর্বৃত্তরা।

ঘটনার বিষয়ে আরমান হোসেন বলেন, ঐ পুকুরের ওপরে আমার একটা পানের বরজ আছে। মাঠের পানি এসে আমার বরজে জমা হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছিলো তাই পুকুরের পাড় কেটে পানি বের করে দিয়েছি।


এই বিভাগের সব খবর
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031