• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

বন্যার্তদের পাশে মোংলা বন্দর কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

খুলনা: মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে খুলনার পাইকগাছার দুইশ ও ফেনীতে এক হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যাকবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করা এবং চলমান বন্যা মোকাবিলায় সোমবার (২৬ আগস্ট) বিকেলে পাইকগাছা ও ফেনী সদর ও হরিণটানার  এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খুলনার পাইকগাছা ও ফেনীর ১২শ পরিবারকে চাল, চিড়া, গুড়, মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবণ, পানি, মোমবাতি, ওরস্যালাইন, লাইটার, বিস্কুট, ওয়াটার পিউরিফায়ার সরবরাহ করা হয়। মোংলা বন্দরের পক্ষ থেকে মোট ১৯ টন খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়।

পাইকগাছায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের কমান্ডার নুর হাসান, উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান প্রমুখ।  
বৃহস্পতিবার (২২ আগস্ট) পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে গিয়ে ২২ নম্বর পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়।

দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সোমবার ৫ দিনে ও মেরামত করা যায়নি। ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সুপেয় পানির চরম সংকটসহ চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দি হাজার হাজার মানুষ। প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত অনেকে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930