• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

মুম্বইয়ের কাছে লজ্জার হার, এবারের আইপিএল থেকে বিদায় চেন্নাইয়ের

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের প্রথম সাক্ষাতে জিতেছিল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় সাক্ষাতে মধুর প্রতিশোধ নিলো মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির দলকে ৫ উইকেটে হারালেন রোহিত শর্মারা। ফলে আইপিএলের নকআউট পর্বে যাওয়ার পথ কঠিন হলো চেন্নাইয়ের।

টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত। ড্যানিয়েল স্যামসের দাপটে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। প্রথম ওভারেই ২ উইকেট হারায় চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা। ওপেনার ডেভন কনওয়ে এবং তিন নম্বরে নামা মইন আলিকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরিয়ে দেন স্যামস। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে প্রথম ওভারেই চাপে পড়ে যায় চেন্নাই। দ্বিতীয় ওভারে চেন্নাইয়ের কাটা ঘায়ে নুনের ছিটে দেন যশপ্রীত বুমরা। তিনি ফিরিয়ে দেন চার নম্বরে নামা রবীন উথাপ্পাকে (১)। মাত্র ৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি চেন্নাই। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ধোনির দল।

দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও উইকেটের একদিক আগলে রাখেন ধোনি। বাইশ গজের অপর প্রান্তে একের পর এক সতীর্থকে আউট হতে দেখেও শান্তভাবে ব্যাটিং করে গেলেন ৪১ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকলেন ৩৩ বলে ৩৬ রান করে। মারলেন ৪টি চার, ২টি ছয়। চেন্নাইয়েরদ্বিতীয় সর্বোচ্চ রান ডোয়েন ব্যাভোর ১২। মাত্র ১৬ ওভারেই ৯৭ রানে শেষ হয়ে গেল চেন্নাইয়ের ইনিংস।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930