• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

রাজবাড়ী জেলা ডিবি পুলিশের সফল অভিযানে শীর্ষ সন্ত্রাসী আজিম গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেক্স :

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে আজিম নামক এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ আগস্ট বুধবার বিকেল ৪টা ৫ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন নিউ কলোনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ওহিদুল হাসান ও এসআই (নিরস্ত্র) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।

অভিযানে রাজবাড়ী সদর থানার মামলা নং-০১, তারিখ-২ অক্টোবর ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন ৩/৬ এর এজাহার নামীয় আসামী মোঃ আজিম মোল্লা (৪২) কে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুনপাড়া বিনোদপুর এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উল্লিখিত মামলার পাশাপাশি আরও একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930