• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- হিরা

রায়েরবাজার গণকবরের লাশগুলোডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

আশরাফুজ্জামান অপু: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর পরিদর্শন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলো শনাক্তকরণের পর শহিদ পরিবারগুলো চাইলে নিজ নিজ গ্রামে নিয়েও সমাহিত করতে পারবেন। তিনি এসময় জানান, রায়েরবাজার গণকবরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ১১৪ জনের লাশ সমাহিত করা হয়েছে।

জুলাই শহিদদের গণকবর নির্মাণ কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি৷ দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না৷ তিনি বলেন, এই যে শহিদের কবর দেখলেন সেখানেও ইটের মান ভালো দিচ্ছে না৷ উপদেষ্টা এসময় সেখানে উপস্থিত গণপূর্তের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিম্ন মানের ইট পরিবর্তন করে ভালো মানের ইট সরবরাহ সহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলী ঠিকাদার পরিবর্তন সহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গণকবরের লাশগুলোর যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু লাশগুলোর ময়নাতদন্ত হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে যেখানে ডাক্তাররাও থাকবেন। কমিটির সদস্যরা বিস্তারিত বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে।

পোস্টমর্টেম বা ময়নাতদন্ত না হওয়ায় অনেক মামলার তদন্ত আটকে আছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তো অনেকেই শহিদ হয়েছেন৷ অনেকগুলো মামলা কিন্তু বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে৷ এই মামলাগুলোরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনা হবে।

উপদেষ্টা পরে রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-২ এর ব্যারাক এবং র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-২ এর সদর দপ্তর পরিদর্শন করেন।


এই বিভাগের সব খবর
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031