• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

শহিদ সাংবাদিক ও বিমান দুর্ঘটনার নিহতদের স্মরণে সাংবাদিক ইউনিয়নের স্বরণ সভা ও দোয়া

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে নওগাঁ শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না,

সত্য ও ন্যায়ের পক্ষে তাদের ভূমিকা অপরিসীম। জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিফাত হোসাইন সবুজ-এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন,

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলম, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক মো. ফরিদুল করিম, মো. শফিক ছোটন, ছাত্র প্রতিনিধি মো. ফজলে রাব্বি, মো. আরমান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছেন। তাদের পরিবার আজও নানা সংকটে জর্জরিত। এসময় শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি সাংবাদিক হত্যার সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তুলে ধরা হয়।

আলোচনা শেষে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক আব্বাসী আলী,

খোরশেদ আলম রাজু, সাংবাদিক ইয়াসিন আহম্মেদ, রশিদুল আলম, রুবেল হোসেন, মাহবুব হাসান মারুফ, আব্দুল মান্নান, সজিব হোসেন, দেলোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31