• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার খাজুরিয়া বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা বিলের মধ্যে ধানের খেতে একটি লাশ পড়ে থাকতে দেখে মান্দা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, যেখানে মরদেহটি পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বিদ্যুতের খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি ট্রান্সফরমার নিচে নামানো অবস্থায় রয়েছে। ওই খুঁটি থেকে একটি গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল।
পুলিশের ধারণা, ট্রান্সফরমার থেকে তামার তার বা মূল্যবান যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি সেখানে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, নিহত ব্যক্তির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।


এই বিভাগের সব খবর
April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031