• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- হিরা

শ্রীপুরে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর শ্রীপুর পুতিনিধি: –

শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

নিজমাওনা গ্রামের মইজুদ্দিন আহমেদ সরকারের সন্তান ডাঃ মেহেদী হাসান হ্নদয় ,ডাঃ মোঃ ফরহাদ হাসান ও ডাঃ তানজিনা নুর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ।সেবা নিয়েছে বৃদ্ধা,‌অসহায় হতদরিদ্র , এতিম শিশু ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা । এ সময় রোগীদের নিকট থেকে কোন ধরনের ফ্রি না নিয়ে শত শত রোগীর সেবা করেছেন ।উভয়েই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে এফসিপিএস পাশ করে সেবা মূলক কাজ করে যাচ্ছে ।

নিজমাওনা নবযুগ ক্রিড়াচক্র ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ।নবযুগ ক্রিড়াচক্রের সভাপতি, মোঃ রোকনুজ্জামান বলেন, আমাদের গ্রামের গরিব দুঃখী অসহায় ও ছাত্র-ছাত্রীদের সেবা করার লক্ষ্যে,আমাদের সংগঠন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু সায়েম মৈশাল ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন ।

ডাঃ মেহেদী হাসান হৃদয় বলেন, আমাদের গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাবেন এবং গ্রামের মধ্যে মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে ।

চিকিৎসা সেবা নিতে এসে রোগী ও রোগীর স্বজনরা জানান, আমরা স্থানীয় ফার্মেসী থেকে ঔষধ সেবন করি টাকার অভাবে ডাক্তারের পরামর্শ নিতে পারি না । ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলে আমাদের মতো অসহায় পরিবারের সদস্যরা ফার্মেসী নয় ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে পারব।


এই বিভাগের সব খবর
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031