• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শীর্ষ মাদক কারবারি শরীফুল মোল্লা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০২ আগস্ট) রাত ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে৷

গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম মোল্লা (৪০) আশুলিয়ার জামগড়া এলাকার মো.ওয়াহেদ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা যুবলীগের সদস্য বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

পুলিশ জানায়, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি শরিফুল ইসলাম মোল্লা। গত ৫ আগস্টের পর তিনি গা ঢাকা দিয়েছিলেন। এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ নবীনগর-চন্দ্র মহাসড়কের বাইপাইল ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক-জমি দখলের মামলা রয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে যুবলীগ নেতা শরিফুল মোল্লা’কে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হবে।

৫ই আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি শরিফুল ইসলাম মোল্লা গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। সেই সাথে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই মাদক কারবারির দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানান এলাকাবাসী।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728