• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

কেশবপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে খাদ্য বিতরণ

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি:-

যশোরের কেশবপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাইয়ের সকল শহীদের স্মরণে পথচারীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ০২ আগষ্ট শনিবার দুপুর ১২ টার সময়ে কেশবপুর উপজেলার শহরে বিভিন্ন পয়েন্টে এই খাদ্য বিতরণ করেন। খাদ্য বিতরণ করেন কেশবপুর উপজেলার থানার মোড়ে, গাড়ীর মোড়ে, মাইক্রোস্ট্যান্ড,পুরাতন বাস স্ট্যান্ডে এবং কেশবপুর প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা বিতরণ করেন। উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলী, আরো উপস্থিত ছিলেন কেশবপুর নায়াবে আমীর মাষ্টার রেজাউল ইসলাম, সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, পেশাজীবি বিভাগের প্রধান অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, সমাজ সেবা বিভাগের প্রধান কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ,কেশবপুর পৌর আমীর প্রভাষক জাকির হসেন, সদর ইউনিয়নের আমীর অধ্যাপক তরিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি সহ অন্যন্য বিভিন্ন শাখার দায়িত্বশীল গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মোক্তার আলী বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এই জুলাই বিল্পবের যুবক তরুণ প্রজন্মের জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জুলাইয়ের সকল শিক্ষার্থীদের স্মরণ করে রাখে। অনেক তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করছেন, সেই সাহসী সৈনিকদের কথা স্মরণ করেই এবং জুলাইয়ের সকল শহীদদের স্মরণে পথচারীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশে জামায়াতে ইসলামী সর্বদা সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে, গরিব অসহায় লোকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও এই সকল কাজ অব্যাহত রাখবে। আলোচনা শেষে পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলী।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31