• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

রিপোর্টার:
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২ আগষ্ট) সকালে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর থানা গেট পর্যন্ত গিয়ে আবার কলেজ গেটে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শুরুর আগে কলেজ গেট এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ, নাগরপুর উপজেলা শাখা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আল হেলাল। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম,খতিব, নাগরপুর বাজার জামে মসজিদ,মাওলানা ইলিয়াস হোসাইন, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুর।মাওলানা রফিকুল ইসলাম আমিনী, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুর, বাবুল হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখা।

বক্তারা তাঁদের বক্তব্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে হযরত মাওলানা আলী আকবর,মুফতি শহিদুল ইসলাম, মুফতী আব্দুল হাদীসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণির নাগরিকগণ, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930