• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দীর্ঘ ১ বছর পর আত্রাইয়ে এসিল্যান্ড পদে যোগদান, জমি সংক্রান্ত সেবায় স্বস্তি পাবে জনগণ

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিবিধি : নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ প্রায় এক বছর পর নতুন আত্রাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এসিল্যান্ড নিয়োগ দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মো. নূরে আলম সিদ্দিক আত্রাই উপজেলায় নতুন এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত বছরের ৩০ অক্টোবর তৎকালীন এসিল্যান্ড সিনথিয়া হোসেন অন্যত্র বদলি হলে পদটি শূন্য হয়ে যায়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে পদটি শূন্য থাকায় জমি খারিজ, নামজারি ও জমি সংক্রান্ত নানা সমস্যা সমাধানে স্থানীয়দেরকে চরম ভোগান্তির মুখে পড়তে হতো।

নতুন এসিল্যান্ডের যোগদানের মাধ্যমে এই দুর্ভোগের অবসান হলো। নতুন এসিল্যান্ড মো. নূরে আলম সিদ্দিক গাইবান্ধা জেলার সন্তান। তিনি ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করেন।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান তার কার্যালয়ে আত্রাই ও রাণীনগরের এসিল্যান্ডকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, নতুন এসিল্যান্ডের যোগদানের মাধ্যমে আত্রাই উপজেলাবাসী তাদের জমি সংক্রান্ত সেবা আগের চেয়ে দ্রুত ও সহজে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাফল্য কামনা করেন।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728