• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

ফেনীতে হত্যার ২৪ ঘন্টা আগে রহস্য উন্মোচন: আলামত উদ্ধার,আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সদর উপজেলা ফাজিলপুর ইউনিয়নে হত্যাকাণ্ডে ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার আগে রহস্য উন্মোচন করেছে পুলিশ।

ঘটনায় ব্যবহৃত কাঁচি উদ্ধারসহ প্রধান আসামি মোঃ এরশাদ মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিহত আলমগীর হোসেন সোহাগ (৩৫) মধ্যম রাজনগর, ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামি এরশাদ মিয়া কাঁচি দিয়ে আলমগীরের বুক, হাত ও মুখে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার ফেনী মডেল থানায় এজাহার দায়ের করলে শুক্রবার (২৯ আগস্ট) মামলা (নং-৫১/২৫) রুজু হয়। মামলার তদন্তভার এসআই সুবল চন্দ্র নাথের ওপর অর্পণ করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ফেনী মডেল থানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে ফেনীর ছাগলনাইয়া থানাধীন পাঠান নগর এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930