• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: দিনভর বর্ণাঢ্য কর্মসূচি

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং জেলা ছাত্রদলের রক্তদান অ্যাপ উদ্বোধনসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সকালে নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।

পৃথক দোয়া মাহফিলে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল ও উপজেলা নেতারা বক্তব্য রাখেন। ড্যাব বগুড়ার সহযোগিতায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যার পর শহরের সাতমাথা এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। দিনভর এই অনুষ্ঠানে জেলাজুড়ে তৃণমূল নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930