• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বাগাতিপাড়ায় মৎস্য সপ্তাহ উদ্বোধনসফল মৎস্যচাষি শহিদুল ইসলাম ইমনকে সম্মাননা

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নাটোর প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহামুদুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, দাবি কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপির কমান্ডার রুহুল আমিন এবং দৈনিক এই নাটোর পত্রিকার সম্পাদক আরিফুল ইসলাম তপুসহ মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে দেশি মাছের চাষ বাড়াতে হবে। এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অভয়াশ্রম গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠান শেষে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামের সফল মৎস্যচাষি শহিদুল ইসলাম ইমনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728