• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার র’হস্যজনক মৃ’ত্যু

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বাসা থেকে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রোববার (২৭ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা জানান, চান্দাইকোনা নাগ পাড়ায় নিজ বাড়িতে স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন কবিতা। শনিবার রাতে একসঙ্গে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। তবে ভোরে ঘুম থেকে উঠে স্ত্রীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করেন আকাশ। একপর্যায়ে বারান্দায় গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান কবিতাকে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। স্বামী আকাশ বিশ্বাস দাবি করেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং একাধিকবার আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি তিনি স্কুলের পিয়ন কামরুল ইসলামের কাছে আত্মহত্যার জন্য কীটনাশক ট্যাবলেট কিনে দেওয়ার অনুরোধও করেছিলেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান। তিনি জানান, গত ১৬ জুলাই কবিতা স্কুলে এসে বিষণ্ন অবস্থায় পিয়ন কামরুলকে কীটনাশক আনতে বলেন। পরে কামরুল বিষয়টি আমাদের জানালে আমরা তৎক্ষণাৎ পরিবারকে অবহিত করি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম মাসুদ রানা আরও জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রয়োজনে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930