• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে পরিষদ ভবন, সড়ক ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাসান নগর এলাকায় চারটি সড়ক, ইউনিয়ন পরিষদে নতুন ভবন ও বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। ৬ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এসব কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার আকতার হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার শ্যামল, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান, গোলাকান্দাইল ইউপি সদস্য জামাল হোসেন, রফিকুল ইসলাম, তপন কুমার, বাচ্চু ভুঁইয়া, যুবদল নেতা আফাজ উদ্দিন সহ আরো অনেকে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন- উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাসাননগর ও আমলাবো এলাকায় ৪টি সড়ক, ১০ লাখ টাকা ব্যয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের নতুন ভবন এবং চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলার হাসাননগর, আমলাবো ও কালী এলাকায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এসব গ্রামীণ সড়ক উদ্বোধন করায় হাজার হাজার মানুষ উপকৃত হবে। দীর্ঘদিনের পুরাতন ও ভবন ঝুকিপূর্ণ হওয়ায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়। বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ মানুষের খোঁজ খবর নেন ইউএনও সাইফুল ইসলাম। এ সময় বিপদগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930