• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদিত

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বগুড়া প্রতিনিধ :-

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া সদর উপজেলার আওতাধীন ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সদর উপজেলার আহবায়ক শায়েস্তা খান, সদস্য সচিব রেজাউল সরকার রেজা এবং যুগ্ম আহবায়ক শেখ মো. রাসেলের যৌথ স্বাক্ষরে গত সপ্তাহে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে নুর আলমকে আহবায়ক এবং সোনা মিয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্থানীয় তরুণ ও সক্রিয় রাজনৈতিক কর্মীরা, যারা দলীয় কার্যক্রমে ভূমিকা রাখবেন।

কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন—বগুড়া সদর কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুম, আতিকুর রহমান, আতিকুর রহমান (নয়ন), মুরশিদ ইসলাম, সাগর, শহর যুবদলের সহ-সভাপতি রায়হান শরিফ মাসুম, সারিয়াকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সামিউল হক সুমন, ৪নং ওয়ার্ডের সভাপতি গোফ্ফার আলী ডাবলু, সাধারণ সম্পাদক রাসেল রহমান, ২০নং ওয়ার্ডের আহবায়ক আব্দুল হাকিম, সদস্য সচিব আসলাম বিশ্বাস, রেজাউল, এরুলিয়া ইউনিয়নের আহবায়ক সোহেল রানা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি লাহিড়ীপাড়া ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে। তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে কমিটি গঠন করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটির নেতৃত্বে আগামী দিনে ইউনিয়নসহ উপজেলা ও জেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

নবগঠিত আহবায়ক নুর আলম বলেন, “আমাদের এই কমিটি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে। দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে লাহিড়ীপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে।”

এসময় উপস্থিত নেতারা দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখা, নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করা এবং জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31