• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মা নদীর পানি বাড়ছে

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পদ্মা নদীর নাটোরের লালপুর অংশে দুই সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানা গেছে। তবে এখনও পানি বিপৎসীমা অতিক্রম করেনি।সন্ধ্যা ৬টার রিডিং অনুযায়ী পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে এক দশমিক আট মিটার।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নাটোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ফারাক্কা বাঁধের ১০৯টি গেট এক সঙ্গে খুলে দেওয়ার খবর জানার পর থেকে পদ্মা নদীসহ জেলার বিভিন্ন নদীগুলোতে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড মাঠ পর্যায়ে আগাম সতর্ক অবস্থানে আছে।

পদ্মা নদীর তীরবর্তী লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু জানান, ফারাক্কার ১০৯টি গেট খোলায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে পানি বাড়ায় চরাঞ্চলের ফসল ডুবতে শুরু করেছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বাংলানিউজকে জানান, পদ্মা নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। আমরা সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এর পরেও নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930