• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

জিসপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হলেন,এম এ মুহিত

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে এম এ মুহিতকে মনোনীত করা হয়েছে।

২০২৪ সালের ২৮ ডিসেম্বর জিসপের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়।

এম এ মুহিতকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমান, সিলেটের গর্ব ডা. জুবাইদা রহমান, জিসপ সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এমন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পাওয়া এম এ মুহিতের প্রতি কমলগঞ্জবাসীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930