• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

ঈদুল আযহার উপলক্ষে দেশবাসী কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মির্জা এন এইচ রুবেল

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দেশবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জাতীয়তাবাদি জিয়া সৈনিক দল এর সভাপতি মির্জা এন এইচ রুবেল, তিনি বলেন,
কোরবানির মহান আদর্শ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। এই ঈদ শুধু আনন্দ ও উৎসবের দিন নয়, বরং তা ত্যাগ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন,
“ঈদুল আযহা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। এই দিনে ধনী-গরীব সকল মানুষ এক কাতারে দাঁড়ায় এবং পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার মাধ্যমে গড়ে ওঠে এক মানবিক সমাজ।”

হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“আদম সন্তানের কোনো কাজ আল্লাহর নিকট কোরবানির দিন পশু জবেহ করার চেয়ে অধিক প্রিয় নয়। কোরবানির পশু কিয়ামতের দিন শিং, খুর ও লোমসহ উপস্থিত হবে। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই তোমরা খুশি মনে কোরবানি করো।”
(তিরমিজি, হাদিস: ১৪৯৩)

তিনি বলেন, “কোরবানির প্রকৃত মর্মার্থ হলো আত্মত্যাগ। ব্যক্তি ও সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো এই উৎসবের মূল শিক্ষা। আমরা যেন সেই শিক্ষা অন্তরে ধারণ করি ও বাস্তবে প্রতিফলিত করি—এটাই হোক আমাদের ঈদের অঙ্গীকার।”

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিই। তাহলেই ঈদের আনন্দ হবে পরিপূর্ণ।”

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জন্য নিরাপদ ও আনন্দময় ঈদের শুভকামনা জানান।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31