• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

খুলনা বটিয়াঘাটায় পকেট কমিটি করায় জলমা ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বটিয়াঘাটা প্রতিনিধিঃখুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে বিএনপির পকেট কমিটির বিরুদ্ধে ১৬ জুলাই ২৫ তারিখ বুধবার বেলা ১২টার সময় বটিয়াঘাটা প্রেসক্লাবে ১নং জলমা ইউনিয়নের ২ ও ৫ নং ওয়ার্ড বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিকদার ।তিনি বলেন,১নং জলমা ইউনিয়নের ২ ও ৫ নং ওয়ার্ডের যে পুর্নাঙ্গ কমিটি জলমা ইউনিয়ন বিএনপি প্রকাশ করেন তা তাদের ইচ্ছে মত করা। বটিয়াঘাটা থানার ১নং জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহল মোমেন লিটনের একটি ফেসবুক পেজ থেকে লিখিত ২ও ৫ নং ওয়ার্ড বিএনপির পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করেছেন। যা ২ ও ৫ নং ওয়ার্ড বিএনপি অবগত না।
আমরা জলমা ইউনিয়ন বিএনপির কাছে একটি খসড়া কমিটি করে দিয়েছিলাম।কিন্তু সে কমিটিতে থাকা দুঃসময়ে রাজপথের নেতা কর্মীদের বাদ দিয়ে রুহল মোমেন লিটন ও আসাবুর হাওলাদার তাদের মতো করে চাঁদাবাজ,লুটপাট কারী,ভুমি দস্যু, আওয়ামী দোসরদের অর্ন্তরভুক্ত করে কমিটি প্রকাশ করেছে।বাদ পড়েছে বিগত দিনে বার রার কমিটিতে থাকা ত্যাগী নেতা কর্মীরা।১নং জলমা ইউনিয়ন বিএনপির মুল কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে আমরা অনেকের চেহারা রাজ পথে কোন দিন দেখিনাই।আমাদের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে যে পকেট কমিটি করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।তিনি আরো বলেন, থানা,জেলা সহ বিএনপির উর্ধতন নেতৃবৃন্দ যাতে এইসব অযোগ্য,লোভি লুট করি,আওয়ামী দোসররা পদে আসতে না পারে এবং এই কমিট বাতিল করে,নতুন কমিটিতে ত্যাগী নেতা কর্মীরা যায়গা পায় তার ব্যাবস্থ নেয়ার জন্য অনুরোধ জানান।””৷ এ সময়ে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি, ১নং জলমা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সভাপতি আঃ রহমান সানা,২নং সভাপতি মোঃ শাহ আলম আকন ,৯ নং ওয়ার্ড বাবুল খা,৯ নং ওয়ার্ড সাধারন সম্পাদক পান্না মিয়া,কাশেম,কামরুল ইসলাম,মোঃ হেমায়েত হাওলাদার,জলিল আকন,মোঃ জাহিদ মোড়ল সদস্য,মোঃ আঃ মালেক মুধা,ডা মোঃ দুলাল আকন, মোঃ রবিউল আউয়ালো,মোঃ মিলন আকন,মামুন সানা,মোঃ সোবাহান গাজী
মোঃ আজগর মোল্লা,মোঃ আসলাম শেখ,মোঃ তৈয়বুর গাজী,সহ আরো নেতা কর্মীরা।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31