• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

দিঘলিয়া উপজেলায় জুলাই পুনর্জাগরণ শপথ পাঠ অনুষ্ঠান (ভার্চুয়াল) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

দিঘলিয়া খুলনা প্রতিনিধি :
দিঘলিয়ায় শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসন এবং সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয় এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) উপলক্ষে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, দিঘলিয়া থানা এস আই নারায়ন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, সুন্দরবন কলেজে অধ্যায়নরত জুলাই কন্যা নেহা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি, ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন সোহেব, ইমরান, লাবিবা, অভিভাবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সমাজসেবা ও মহিলা বিষয় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, শারমীন এস. মুরশিদ কর্তৃক জুলাই পুনর্জাগরণ কেন্দ্রিক মূল্যবান আলোচনা শেষে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, নারী ও শিশু নির্যাতন দূর করে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকারে সমগ্র বাংলাদেশের সকল জেলা ও উপজেলা একযোগে ভার্চুয়ালি শপথ করা হয়।

অতঃপর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উপজেলাস্থ প্রতিবন্ধীদের পরিচয়পত্র কার্ড (অভিভাবকদের) তুলে দেওয়া হয়। পরবর্তীতে, একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930