• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ব্রিজের বিকল্প রাস্তা পানিতে ডুবে যাওয়া জনদুর্ভোগ চরমে

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দুই মাসেও শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অপরিকল্পিত ভাবে বিকল্প রাস্তা তৈরি করায় তা পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন এলাকার হাজার হাজার মানুষ নৌকা নির্ভশীল হয়ে পড়েছেন।

আত্রাই উপজেলার শাহাগোলা-ভবানীপুর সড়কের তারাটিয়া নামক স্থানে রতন ডারার (খালের) উপর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। ব্রিজটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে নতুন করে ব্রিজ নির্মাণের দরপত্র আহবান করা হয়। সে অনুযায়ী প্রায় দুই বছর পূর্বে ব্রিজটি ভেঙে ফেলা হয়।

এদিকে ব্রিজটি ভাঙার পর জনসাধারণের চলাচলের জন্য একটি বিকল্প রাস্তায় খালের উপর একটি কাঠের সাঁকো তৈরি করা হয়। সাঁকোটি অপরিকল্পিত ভাবে খুবই নিচু করায় গত বছরে বর্ষা মৌসুমে খালের পানি বৃদ্ধি পেতে না পেতে সাঁকোটি পানির নিচে তলিয়ে যায়। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

এদিকে চলতি বর্ষা মৌসুমের আগে ব্রিজের কাজ শেষ করার কথা থাকলেও কাজে ধীর গতি হওয়ায় এবারও বিকল্প রাস্তার সাঁকোটি পানির নিচে তলিয়ে যায়। এখন ওই এলাকার হাজার হাজার মানুষের নৌকা নির্ভরশীল হতে হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে ওই খালে নৌকা পারপার ফ্রি হওয়ার কথা থাকলেও একটি মহল টাকা ছাড়া যাত্রী পারাপার করছেন না।

তারা সম্পূর্ণ অনুনমোদিত ভাবে জোর পূর্বক যত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ নিয়ে বর্ষা মৌসুমের শুরুর দিকে সেখানে জটিলতা সৃষ্টি হলে স্থানীয় প্রভাবশালী মহল ফ্রি নৌকা পারাপারের কথা বললেও কার্যক্রেত্রে তা মানা হচ্ছে না। মাত্র ৫০ মিটার পানি পারাপারে ৫ থেকে ১০ টাকা করে আদায় করা হচ্ছে।

তারাটিয়া গ্রামের ডিএস জাহিদ বলেন, এ রাস্তা দিয়ে আমাদের এলাকার ৬/৭ গ্রামের লোকজন চলাচল করে থাকেন। সেই সাথে স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরাও এ রাস্তা দিয়ে চলচল করে। বর্ষা মৌসুমে বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পারাপার করতে হচ্ছে।

দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ করলে আমরা অনেক উপকৃত হবো। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, এ ব্রিজের দরপত্র আহবান থেকে শুরু করে কার্যাদেশ সংক্রান্ত যাবতীয় বিষয় নওগাঁ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হতে পরিচালিত। আমরা শুধু দেখাশুনার দায়িত্বে রয়েছি। তবে যতদ্রুত সম্ভব ব্রিজের নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।



এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930