• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি:-

যশোরের কেশবপুর উপজেলার ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি /দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখা কেশবপুর উপজেলা।

সোমবার (২৮ জুলাই ) সকাল ১০ টায় কেশবপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে দুই শতাধিকের বেশি শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেশবপুর পৌর শাখার সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রিপুল কবির, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার পেশাজীবি বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, কেশবপুর উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবীদ তাহামুল ইসলাম দীপু, পৌর আমীর জাকির হোসেন, ইসলামি ছাত্র শিবিরের যশোর জেলা পূর্বের সেক্রটারি মিনারুল ইসলাম,অর্থ সম্পাদক আবু জাফর হসেন সহ, কেশবপুর পৌর শাখার সভাপতি রুস্তম আলী, কেশবপুর পশ্চিম সাথী শাখার সভাপতি খায়রুল ইসলাম, কেশবপুর পূর্ব শাখার সভাপতি বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলী বলেন, সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস।

সভাপতির বক্তব্যে রুস্তম আলী বলেন , মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্রশিবির কেশবপুর উপজেলা শাখা অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাঈদ বলেন, মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31