• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: উন্নয়ন সহায়তা তহবিল (বিশেষ) প্রকল্পের আওতায় ৪ নং পাঁচুপুর ইউনিয়নের ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৬০ টি স্কুল

ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ৪ নং পাঁচপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুল হাসান।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা তারা আরও উৎসাহিত হবে, শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. খবিরুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই ব্যাগ বিতরণ উদ্যোগ আমাদের সমাজের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, প্রধান শিক্ষক মোঃ.কহিদল, মো. আব্দুর রহমান, মোছা. নূরজাহান, সহকারী শিক্ষক মো. আব্দুল বারিক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728