• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এস এম রেজাউল ইসলাম রেজুকে সভাপতি ও মো. তসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আত্রাই উপজেলা বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু ও সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে ৬১ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ৪০ জনকে সদস্য করা হয়েছে। কমিটি ঘোষণার সময় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, এই কমিটি আত্রাই উপজেলায় বিএনপি’র সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম এগিয়ে নেবে। আমরা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সামনের দিনগুলোতে আরও বড় ভূমিকা রাখব।

সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, এই কমিটির মাধ্যমে আমরা আত্রাইয়ে দলের কার্যক্রমকে গতিশীল করব। নতুন কমিটি দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

উল্লেখ্য, এই কমিটি গঠনের মধ্য দিয়ে আত্রাই উপজেলায় বিএনপি’র সংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে নেতাকর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930