• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে এক বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই মানববন্ধন অনুষ্ঠিত হয় দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা প্রেক্ষিতে।

প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কালিয়াকৈর প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আরটিভির বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের দেলোয়ার হোসেন শিকদার, আমার দেশের আব্দুল আলিম অভি, এশিয়ান টিভির দেলোয়ার হোসেন, আলোকিত প্রতিদিনের শাহআলম শিকদার, চ্যানেল এওয়ানের তুষার আহম্মেদসহ আরও অনেকে।

বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। তারা আরও বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728