• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

চরফ্যাশনে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিএনপি নেতা রেজাউল করিমকে ভূমিদস্যু আখ্যা দিয়ে অসহায় মানুষের জমিজমা দখল বানিজ্য ও মামলা হামলা করার অভিযোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করেছে চর মানিকা ইউনিয়নের বাসিন্দারা। গত বুধবার (২০আগস্ট) সন্ধ্যায় এ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করেন তারা।

জানা গেছে, গত ১৬ আগস্ট মানিকা ইউনিয়নের বিচ্ছিন্ন একটি চর দখলকে কেন্দ্র করে রেজাউল করিমের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে চরের বাসিন্দা আবুল হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে মারধর মারধর করে চর থেকে বিতাড়িত করার পায়তারা করে। এঘটনায় আবুল হোসেন দক্ষিণ আইচা বাজারে ১৭ আগস্ট দুপুরে রেজাউল করিমের ধারালো অস্ত্র দিয়ে হামলা করে তাকে গুরুতর আহত করেন। এই ঘটনায় রেজাউল করিমের ভাই ইউছুফ বাদি হয়ে থানায় কৃষক আবুল হোসেনসহ বিএনপির সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার ও থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। এঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে চরের বাসিন্দারাসহ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করেন।
বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ,সাবেক যুবদল সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী,
অধ্যাপক মইন আহমেদ ও দক্ষিণ আইচা থানা বিএনপি সম্পাদক ফারুক মাস্টার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুবদল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল,সাবেক শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদ ও ছাত্রদল আহবায়ক আলী মুর্তজাসহ শত শত স্থানীয় নেতাকর্মী। এসময় বক্তারা বলেন, রেজাউল করিম একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। পরবর্তীতে বিএনপির সঙ্গে রাজনীতি করে মানুষের জমিজমা দখল, চর দখল ও লুটপাটের রাজনীতি করছে। রেজাউল করিম চর দখল করতে গিয়ে সাধারণ মানুষের ধাওয়া খেয়ে এখন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক গ্রুপিং সৃষ্টি করে ফায়দা হাসিল করার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে সন্ত্রাসী কর্মকান্ড করার পায়তারা করছে। ষড়যন্ত্র মূলক এ মামলা প্রত্যাহারে প্রশাসনের প্রতি আহবান জানাই।
স্থানীয় জনগন এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করেন এবং নিন্দা ও প্রতিবাদ জানান।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930