• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ধানমন্ডির একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শিশু গৃহ কর্মির আন্তহত‍্যা

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

প্রতিবেদক ঢামেক :
রাজধানীর ধানমন্ডির রোড নং ৯/১ ১২৭/ বি,একটি বাসার বাথরুমে জানালার গ্রীলের সঙ্গে গলায় গামছা পেচিয়ে ফাঁস লাগিয়ে সাদিয়া আক্তার(১২ বছর) বয়সী, এক শিশু গৃহকর্মী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার( ২৮ জুলাই ) বেলা পৌনে ২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উক্ত বাসার গাড়ি চালক তাকে উদ্ধার করে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫ টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃতা শিশুকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা উক্ত বাসার গাড়িচালক মাকসুদুর রহমান জানান, আজ বিকেলে বাসার লোকজন আমাকে খবর দিয়ে বলে সাদিয়া বাথরুমের ভিতরে গামছা পেঁচিয়ে জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে পাঁচতলা ভবনের এর তৃতীয় তলার বাথরুমের ভিতরে দেখি সে নড়াচড়া করছে তখন তাকে গামছা কেটে নামিয়ে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল নিয়ে যাই সেখান থেকে চিকিৎসক আমাকে ঢাকা মেডিকেল নিতে বললে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক সাদিয়াকে মৃত বলে জানান।

গাড়ি চালক আরো বলেন, সাদিয়া কি কারণে ফাঁস দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। তবে শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার বগাজুরি গ্রাম, তার পিতা আব্দুল হান্নান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন ধানমন্ডি থেকে অচেতন অবস্থায় এক শিশু গৃহকর্মীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বিষয়টি ধানমন্ডি থানা কে অবগত করা হয়েছে।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728