• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শাকিল আনোয়ার ও শেখ ফাহমিন জাফরের কবরে আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার শ্রীধরগুড়নই গ্রামে শাকিল আনোয়ারের ও তারাটিয়া গ্রামে শেখ ফাহমিন জাফরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, শহিদরা দেশের জন্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের সংগ্রামকে স্মরণ করি।

এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, ওসি (তদন্ত) মো. কাওসার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,

যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহিদ শাকিলের পিতা আবেদ আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, শহিদ শেখ ফাহমিন জাফরের মাতা কাজী লুলুল মাখমিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুষ্পস্তবক অর্পণ শেষে উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31