• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। কনকনে শীতের রাতে আহসানগঞ্জ স্টেশন চত্বরে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

​গভীর রাতে স্টেশনে মানবিক সহায়তা ​গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও পথচারী মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম।

​প্রাথমিক পর্যায়ে ১০০ পিস উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। হঠাৎ মাঝরাতে হাতে গরম কাপড় পেয়ে অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়। অনেকেই আবেগপ্লুত হয়ে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

​শীতবস্ত্র বিতরণকালে ইউএনও শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা অনুভব করছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

​ইউএনও সমাজের সামর্থ্যবান ও বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারাও নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতায় হয়তো একটি প্রাণ উষ্ণতা পেতে পারে।

​শীতবস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সিএ সঞ্জয় কুমার দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের সব খবর
April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031