• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

বগুড়ায় জুলাই যোদ্ধা সংবর্ধনা ও শহীদ পরিবারে সম্মাননা “ভয়েস অব জুলাই’

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়া প্রতিনিধি :
জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া বগুড়ার আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারে সম্মাননা স্মারক পৌঁছে দিয়েছে ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত সংগঠন ভয়েস অব জুলাই।

শনিবার দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাই গণঅভ্যুথান প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভ্যুত্থানের দিনগুলি শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ভয়েস অব জুলাই বগুড়ার দিনভর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য রালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নাজমুল হাসান নেহাল ও যুগ্ম আহ্বায়ক ওহাব রিয়াজ। বক্তারা জুলাই অভ্যুত্থানের দিনগুলির স্মৃতিচারণ করেন।

উপস্থিত ছিলেন শহীদ মুনিরুল ইসলামের বাবা শামসুল হক, শহীদ সৈকতের বাবা নজরুল ইসলাম, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমান, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, আরডিএ বগুড়ার যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ, জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি মিজানুর রহমান পলাশ, এনসিপির জেলা সংগঠক শওকত ইমরান, মোস্তাফিজার রহমান, ভয়েস অব জুলাই সংগঠক রেজাউল সরকার রেজা, রাসেল শেখ, সালমির ইসলাম, রাসেল মাহমুদ প্রমুখ।

আলোচনা শেষে বগুড়ার শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930