• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

সুন্দরবনে অভয়ারণ্য থেকে মাছ ধরার সরঞ্জামসহ ৮ জেলে আটক

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি:-

অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ।

আটককৃত জেলেদের মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের লটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বিশে গাজীর ছেলে আব্দুস সবুর, আব্বাস আলীর ছেলে আনারুল মোড়ল, জহুর আলীর ছেলে আব্দুল আলিম, জয়নাল গাজীর ছেলে বুলবুল, শওকত গাজীর ছেলে মতিউর রহমান, মহিবুল্লাহ ছেলে সাইদুর রহমান, নওশাদ গাজীর ছেলে নুরুজ্জামান, ও আনিসুর রহমানের ছেলে আব্দুল মোল্লা।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ ৩ মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে, আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত লটাবেকী অভয়ারণ্য এলাকার রামঙ্গল নদীতে মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930