• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

ইসরায়েলি ঘাঁটিতে ৩২০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরাইল উভয়েই একে অপরের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে।  

হিজবুল্লাহর এক বিবৃতি জানিয়াছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছে তারা।সংগঠনটি বলেছে ইসরায়েলের মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান হাইটসের চারটি এলাকাসহ ইসরায়েলি ১১টি সামরিক ঘাঁটি এবং ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে তারা।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের গভীরে লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা নির্বিগ্ন করতে প্রথমে সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পরে তাদের ড্রোনগুলো পরিকল্পনা অনুযায়ী দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। খবর আল জাজিরা

হুমকির জবাবে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে লক্ষ্যবস্তুতে পূর্বনির্ধারিত হামলা শুরু করে। আইডিএফ রবিবার ভোরে এই হামলার ঘোষণা দিয়েছে।

ইসরায়েল বলছে তারা ইসরায়েলি ভূখণ্ডে বড় আকারের আক্রমণের জন্য হিজবুল্লাহর প্রস্তুতি শনাক্ত করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর ফাইটার জেটগুলো এই হুমকি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930