• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

ঝালকাঠি রাজাপুরে রাতের আঁধারে ঘর উধাও

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ঝালকাঠি (রাজাপুর) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বড় কৈবর্তখালী এলাকায় সড়কের পাশের একটি এক চালার ঘর রাতের আঁধারে ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) রাতে সিমানার তারের কাটার বেড়া কেটে পাশ্ববর্তী খালে ফেলে দিয়ে ওই ঘর ভেঙ্গে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগে আব্দুল্লাহ আল মামুন জানান, বড় কৈবর্তখালী এলাকায় আমার ক্রয়কৃত জমিতে কিছু দিন আগে একচালার একখানা কাঠের ঘর নির্মান করি। ঘরের নির্মান কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আমার পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করিনি। ২৬ তারিখ রাত আনুমানিক ২ টা থেকে ভোর ৫ টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমার জমির সিমানার তারের কাটার বেড়া কেটে খালে ফেলে দেয় এবং আমার ঘর খানা ভাঙ্গীয়া নিয়া যায়। এতে আমার প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকার ক্ষতি হয়।

স্থানীয়রা জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা আবদুল্লাহ আল মামুনের ঘর খানা অদৃশ্য করে ফেলে। নিশ্চয়ই এটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজাপুর থানা পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে রাজাপুর থানার জানায় এএসআই কামরুজ্জামান জানায়, আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তির একচালার একটি ঘর রাতের আঁধারে অজ্ঞাতনামা ভেঙ্গ নিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31