• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

ঢাকা-সিলেট মহাসড়কেররূপগঞ্জে উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধ :

ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যৌথ বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় সড়কের উভয় পাশে গাউছিয়া কাপড়ের পাইকারী মার্কেটসহ ১৪-১৫টি মার্কেট রয়েছে। শিল্পাঞ্চল খ্যাত লাখো মানুষের আনাগোনা রয়েছে এখানে। ব্যস্ততম এই মহাসড়কের এক পাশ ও ফুটপাত দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচাবাজার বসিয়েছে। অন্যপাশে কাপড়, জুতা, কসমেটিক্স সামগ্রীর ভাসমান দোকান বসিয়ে সড়কের এক তৃতীয়াংশ দখল করে রেখেছিল। এসব দোকান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় হতো। শুধু তাই নয়, এসব দোকানীদের কারণে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা মহাসড়কে যানজট লেগে থাকতো। এতে ভোগান্তির শিকার হতো যাত্রী সাধারণ ও পথচারীরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ভুলতা- গোলাকান্দাইল এলাকায় এসে বাধার মুখে পড়তো। কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফের দখলে নিতো ভাসমান ব্যবসায়ীরা। ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে আর কখনো ভাসমান দোকান বসতে দেয়া হবে না বলে প্রশাসন থেকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে।
মহাসড়কে থাকা ভাসমান দোকানপাট উচ্ছেদের ফলে পুরো মহাসড়ক দখল মুক্ত হয়েছে। এতে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুনরায় মহাসড়ক দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ব্যবসায়ীদের আটক করারও হুশিয়ারি দেয়া হয়েছে।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31